শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

নদীতে পানি কমলেও চলবে উৎপাদন, ভাসমান ইনটেক বসানোর পরিকল্পনা ওয়াসার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চট্টগ্রাম মহানগরীতে শুষ্ক মৌসুমে সুপেয় পানির সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে পানি শোধনাগারগুলোতে ভাসমান ইনটেক (Floating Intake) স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নদীর পানির স্তর কমে যাওয়া কিংবা বেড়ে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে পানি উত্তোলন করতে সক্ষম এই প্রযুক্তি চালু হলে শুষ্ক মৌসুমে পানি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে সংস্থাটি।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম জানিয়েছেন, মহানগরীতে সারা বছর নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ভাসমান ইনটেক স্থাপনের কোনো বিকল্প নেই। এ পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন পানি শোধনাগারে এই প্রযুক্তি স্থাপন করা হবে।

ওয়াসা সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির ধারণক্ষমতা এবং কর্ণফুলী নদীর পানিপ্রবাহের ওপর সংস্থাটির পানি উৎপাদন অনেকাংশে নির্ভরশীল। জানুয়ারি থেকে মার্চ কিংবা এপ্রিল পর্যন্ত নদীর পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেলে রাঙ্গুনিয়ায় অবস্থিত ওয়াসার বৃহৎ কর্ণফুলী-১ ও কর্ণফুলী-২ পানি শোধনাগারে উৎপাদন ব্যাহত হয়।

একই সময়ে কর্ণফুলী নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত পানি হালদা নদীতে প্রবেশ করে। এতে নদীর পানিতে লবণাক্ততার মাত্রা বেড়ে যায়। ফলে হালদা নদীর তীরে অবস্থিত মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারের উৎপাদনও কমাতে হয়। অন্যদিকে, বোয়ালখালীতে অবস্থিত ভান্ডালজুড়ি পানি শোধনাগারেও লবণাক্ত পানির প্রভাবে উৎপাদন সীমিত করতে হয়।

এভাবে একাধিক পানি শোধনাগারে উৎপাদন কমে যাওয়ার কারণে শুষ্ক মৌসুমে চট্টগ্রাম মহানগরীতে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ কোটি লিটার সুপেয় পানির ঘাটতি তৈরি হয়। এতে নগরবাসীকে তীব্র পানি সংকট ও নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এই পরিস্থিতি মোকাবিলা এবং পানির উৎপাদন ধরে রাখতেই ভাসমান ইনটেক প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা করছে ওয়াসা।

প্রকল্পটির কার্যকারিতা সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম ওয়াসায় এই আধুনিক পানি উত্তোলন প্রযুক্তি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ভাসমান ইনটেক পদ্ধতি ব্যবহৃত হলেও দেশের পানি সরবরাহ ব্যবস্থায় এটি নতুন সংযোজন হতে যাচ্ছে।

তিনি বলেন, ভাসমান ইনটেক মূলত এমন একটি বিশেষায়িত পানি উত্তোলন ব্যবস্থা, যা নদী বা জলাশয়ের পানির উচ্চতা পরিবর্তনের সঙ্গে নিজেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে পারে। পানির স্তর বাড়লে এটি উপরের দিকে এবং কমে গেলে নিচের দিকে অবস্থান পরিবর্তন করে। ফলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে পানির উচ্চতা পরিবর্তিত হলেও পাম্প সচল রেখে পানি উত্তোলন করা সম্ভব হয়।

এই প্রযুক্তির মাধ্যমে পানির গভীরতা কমে গেলেও পাম্প পানির বাইরে চলে যাওয়ার বা পানিশূন্য অবস্থায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমে আসে। পাশাপাশি পানির স্তরের পরিবর্তনের কারণে প্রচলিত ব্যবস্থায় বারবার পাম্পের অবস্থান পরিবর্তন কিংবা পাইপের দৈর্ঘ্য সমন্বয় করার প্রয়োজন পড়ে না। এতে তুলনামূলক সহজে এবং ধারাবাহিকভাবে পানি উত্তোলন করা যায়।

প্রযুক্তিটির আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা তুলে ধরে তিনি জানান, নদী বা জলাশয়ের তলদেশে সাধারণত কাদা, বালি ও পলি জমে থাকে। ভাসমান ইনটেক ব্যবস্থায় পানির উপরিভাগের কাছাকাছি অংশ থেকে পানি সংগ্রহ করা হয়। ফলে তলদেশের ময়লা, কাদা ও পলি পাম্পের ভেতরে প্রবেশের আশঙ্কা অনেকটাই কম থাকে।

আরও পড়ুন

বগুড়ায় বিসিআইসি সার ডিলারদের জরুরী মতবিনিময় সভা

এর ফলে পাম্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, বিশেষ করে ইমপেলারের ক্ষয় কম হয়। যন্ত্রপাতির স্থায়িত্ব বাড়ার পাশাপাশি নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যয়ও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, শুষ্ক মৌসুমে পানির সংকট চট্টগ্রাম মহানগরীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। নগরবাসীর দুর্ভোগ কমিয়ে সারা বছর পানির সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যেই ভাসমান ইনটেক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনাটি ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে পানি উৎপাদন ব্যবস্থাকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করার চেষ্টা করছে চট্টগ্রাম ওয়াসা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: