সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাতী ব্রীজের নিচ থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুন) সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতীঁ ব্রীজের নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
এবিষয় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আজ সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতীঁ ব্রীজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তার মাথার আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।
তবে এই আঘাতটি দুই-তিনদিন আগের হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে। পিবিআই ও ডিবি পুলিশের লোকজন এসেছে তারা বৃদ্ধের পরিচয় ও মৃত্যুর কারন অনুসন্ধানের কাজ করছেন।
ভোরের আকাশ/সু.পা