শিরোনাম
রাশিয়ার ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়াজাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতের অন্ধ্র প্রদেশে ৫ জনের মৃত্যুঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের চলছে ভোটগ্রহণবৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকেরঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিনরাশিয়ার ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়াজাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতের অন্ধ্র প্রদেশে ৫ জনের মৃত্যুঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের চলছে ভোটগ্রহণবৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকেরঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

ময়মনসিংহে দুর্বৃত্তদের হামলায় সীমান্ত প্রহরীর বাবা নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের হাওয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের কর্মকর্তা আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৪৫) ছুরিকাঘাতে নিহত হন। 

তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের আব্বাস আলী আকন্দের পুত্র। নিত্যদিনের জিনিসপত্র ক্রয় করে (বাজার) বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নিহতের পুত্র মাজহারুল ইসলাম আকন্দ আকাশ দেশের বহিশত্রুমুক্ত রাখতে কুমিল্লায় সীমান্ত পাহাড়ায় কর্মরত আছেন।

তিনি জানান, রোববার রাতে ভাংনামারী ইউনিয়নের বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং পথরোধ করে। তাদেরকে আমার বাবা চিনে ফেলার কারণেই মূলত ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান। মৃত্যুর আগে আমার বাবা বলে গেছেন, দুর্বারচর পশ্চিমপাড়ার ৩জন ছিলো। 

তিনি আরও জানান, ওরা (ছিনতাইকারীরা) বয়ড়া বাজার থেকে আসা অন্যকোনো লোককে আটক বা ছিনতাই করতে চেয়েছিলো। ভুলবশত আমার বাবাকে পথরোধ করে। পরে বুকে-পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘাতকদের একজন আমার বাবার মোবাইল থেকে আমাকে ফোন দেয়ার পর ১৩ সেকেন্ড হাই-হ্যালো করা হলেও কোনো কথা বলে নাই। 

এরপরে ওরা আমার বোন মাহিয়া আক্তার বৃষ্টিকে বাবার নাম্বার থেকে ফোন দেয়, তখন ওদের একজন বলেছে ‘আপনার বাবাকে আমি মারেনি, আরেকজন ছুরি মেরে দিয়েছে।’

এলাকাবাসী বলেন, তার ছেলে আকাশ সীমান্তে অতন্দ্র প্রহরী। দেশের নিরাপত্তায় জীবনবাজি রেখে কাজ করছে। অথচ নিজের এলাকাতেই নিরাপদ ছিলেন না তার বাবা। নৃশংসভাবে খুন হয়েছে। এটি শুধু একটি পরিবারের শোক নয়; আমাদের সমাজের আইন-শৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এক গভীর প্রশ্ন তুলে ধরে? 

এছাড়াও এ ইউনিয়নে এ সপ্তাহে আরও একটি খুন হয়েছে। সাধারণ মানুষ পুরো নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। 

এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, রাতে ঘটনাস্থলে আমরা গিয়েছি। জড়িতদের সনাক্ত করার কাজ চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অপরদিকে একই ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারি গ্রাম থেকে বৃহস্পতিবার (২৫জুন/২৬) আলিফ মাহমুদ (২২) নামে এক গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত

তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সড়কের গোলাম মোস্তফার পুত্র। এ ছাড়াও গৌরীপুর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিক মিয়াকে গতবুধবার পিটিয়ে হত্যা করে। তিনি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের পুত্র।

ভোরের আকাশ/ র.ই


 

গোলাম মোস্তফা

শেয়ার করুন: