শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জের ঘিডোব ঘাটে একটি সেতুর জন্য ৫৪ বছর অপেক্ষা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ভোরের আলো ফুটতেই ঘিডোব ঘাটে ভিড় জমে। কারো কাঁধে বইয়ের ব্যাগ, কারো মাথায় ধানের বস্তা, কারো হাতে বাজারের ব্যাগ। সামনে টাঙ্গন নদী। নদীটা খুব বড় নয়, কিন্তু এই নদীটাই আট গ্রামের মানুষের জীবনকে দুই ভাগ করে রেখেছে।

ওপারে পীরগঞ্জ শহর, স্কুল, কলেজ, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, বাজার। এপারে ঘিডোব, হাবীবপুর, অতরগাঁওসহ আট গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ। মাঝখানে কোনো সেতু নেই।

স্বাধীনতার পর ৫৪ বছর পেরিয়ে গেছে। নদীর ওপর দুটি সেতু হয়েছে। সৈয়দপুর আর কোষারানীগঞ্জের মানুষ এখন সহজে চলাচল করেন। কিন্তু ঘিডোব ঘাটের মানুষের ভাগ্য বদলায়নি। তাদের ভাগ্যে এখনো জুটেছে বাঁশের সাঁকো আর কলাগাছের ভেলা।

শুকনো মৌসুমে সাঁকো, বর্ষায় ভেলা
প্রতি বছর শুকনো মৌসুমে গ্রামের মানুষ নিজেরাই চাঁদা তুলে, বাঁশ কেটে সাঁকো বানান। কয়েক মাস না যেতেই সেই সাঁকো নড়বড়ে হয়ে যায়। বাঁশে পা পিছলে পড়ে যাওয়ার ভয় নিয়ে পার হতে হয় সবাইকে।

আর বর্ষা এলে তো কথাই নেই। নদীতে পানি বাড়ে, স্রোত বাড়ে। তখন সাঁকো দিয়ে পার হওয়া যায় না। তখন ভরসা কলাগাছের ভেলা। একজন মাঝি, একটা ভেলা, আর তার ওপর ১০-১২ জন মানুষ। একটু এদিক-ওদিক হলেই দুর্ঘটনা। তবুও প্রতিদিন শত শত নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুকে এই পথেই পাড়ি দিতে হয়। কারণ, না গিয়ে উপায় নেই।

স্কুলে যেতে দেরি, পরীক্ষা দিতে ভয়
সবচেয়ে বেশি কষ্ট স্কুল-কলেজের শিক্ষার্থীদের। বর্ষায় সময়মতো স্কুলে পৌঁছানোই যুদ্ধ হয়ে যায়। ভেলার জন্য ঘাটে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। অনেক দিন ক্লাস মিস হয়। পরীক্ষার দিন তো আতঙ্ক আরও বেশি।

একজন শিক্ষার্থীর ভাষায়, “বর্ষার দিনে মনে হয়, স্কুলে যেতে পারবো তো?”
অসুস্থ মানুষকে ওপারে নেওয়াও আরেক যুদ্ধ। রাতে কেউ অসুস্থ হলে ভেলা পাওয়া যায় না। তখন নদীর পাড়ে বসে অপেক্ষা করা ছাড়া কিছু করার থাকে না।

৯ কিলোমিটার ঘুরে বাজারে যান কৃষক
সেতুর অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। এই এলাকায় প্রচুর ধান, চাল, পাট, ভুট্টা, গম, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুন হয়। কিন্তু সেই ফসল পীরগঞ্জ বাজারে নিতে গিয়ে কৃষকদের নাভিশ্বাস ওঠে।

ভারী মালামাল নিয়ে নড়বড়ে সাঁকো পার হওয়া যায় না। ভেলায়ও ঝুঁকি। তাই বাধ্য হয়ে প্রায় ৯ কিলোমিটার পথ ঘুরে বাজারে যেতে হয়। এতে সময় বেশি লাগে, ভ্যান ভাড়া বেশি লাগে। লাভের টাকা চলে যায় রাস্তাতেই।

“আশ্বাস ছাড়া কিছুই পাইনি”
ঘিডোব গ্রামের অনিল চন্দ্র বলেন, “দীর্ঘদিন ধরে আমরা জনপ্রতিনিধিদের কাছে সেতুর দাবি জানিয়ে আসছি। ভোটের সময় সবাই কথা দেয়, ভোটের পর আর কেউ খোঁজ নেয় না। আশ্বাস ছাড়া কার্যকর কোনো উদ্যোগ দেখিনি।”

তিনি আরও বলেন, “এখানে একটা স্থায়ী সেতু হলে পীরগঞ্জ শহরের সঙ্গে আমাদের যোগাযোগ সহজ হবে। ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারবে। চিকিৎসা, কৃষি, ব্যবসা — সবকিছুতেই পরিবর্তন আসবে।”

বিএনপি নেতা নুরুজ্জামান বলেন, “ঘিডোব এলাকায় একটি সেতু নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে। আট গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। এটা আর ফেলে রাখা যাবে না।”

কর্তৃপক্ষ কী বলছে?
উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, সেখানে সম্ভাব্যতা যাচাই করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

নওগাঁয় বলাকা ক্লিনিকে নবজাতক নিখোঁজের ঘটনায় নারী-পুরুষ আটক

ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জানান, টাঙ্গন নদীতে এরই মধ্যে দুটি সেতু নির্মাণ করা হয়েছে। ঘিডোব ঘাটেও সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ডিও দেওয়া হবে।

ঘিডোব ঘাটের মানুষ এখন সেই ডিও আর সম্ভাব্যতা যাচাইয়ের দিকে তাকিয়ে আছেন। তাদের একটাই প্রশ্ন — আর কত বছর ভেলায় চড়ে স্কুলে যাবে তাদের সন্তানেরা? আর কত বছর সাঁকো পেরিয়ে বাজারে যাবেন কৃষকেরা? একটা সেতুই বদলে দিতে পারে ৩৫ হাজার মানুষের জীবন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: