শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নওগাঁয় বলাকা ক্লিনিকে নবজাতক নিখোঁজের ঘটনায় নারী-পুরুষ আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর একটি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় ছয় দিন পর একটি নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য এক নারী ও এক পুরুষকে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নবজাতকটি নিখোঁজ শিশুটিই কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর নওগাঁর বলাকা ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ভর্তি হন প্রসূতি শান্তনা আক্তার। তাঁর স্বামী শান্ত ইসলাম জানান, স্ত্রীর গর্ভাবস্থায় গত ১২ ও ২১ অক্টোবর দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছিল। উভয় পরীক্ষার প্রতিবেদনেই গর্ভে দুটি জীবিত ভ্রূণ থাকার তথ্য উল্লেখ ছিল।

১২ অক্টোবর জয়পুরহাটের আক্কেলপুরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনে দুটি জীবিত ভ্রূণের উপস্থিতি নিশ্চিত করা হয়। সেখানে উভয়ের হৃদস্পন্দন প্রতি মিনিটে ১৪৭ বার বলে উল্লেখ ছিল।

অন্যদিকে, ২১ অক্টোবর নওগাঁর রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনে দুটি জীবিত ভ্রূণের কথা উল্লেখ করা হয়। সেখানে তাদের হৃদস্পন্দন যথাক্রমে প্রতি মিনিটে ১৪৬ ও ১৪০ বার এবং সম্ভাব্য ওজন ২ হাজার ৩৩১ ও ২ হাজার ৪৮৬ গ্রাম উল্লেখ করা হয়েছিল।

শান্ত ইসলাম আরও জানান, চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে তাঁর স্ত্রীকে বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই চিকিৎসকের মাধ্যমেই সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর একটি কন্যাসন্তান পরিবারের কাছে হস্তান্তর করা হলেও দ্বিতীয় সন্তান সম্পর্কে ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

নবজাতকের বাবা অভিযোগ করেন, দ্বিতীয় সন্তানের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ গড়িমসি করে এবং ঘটনাটি ধামাচাপা দিতে অর্থের প্রস্তাব দেয়। পরে নিরুপায় হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন

কিশোরগন্জে কুখ্যাত হযরত ডাকাত গ্রেফতার

এ বিষয়ে বক্তব্য জানতে বলাকা ক্লিনিকে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের বক্তব্য জানা সম্ভব হয়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতেও কাজ করছে পুলিশ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: