বাউফলে ১২৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিল সরদার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কবিরকাঠী গ্রামের কামারখালী-রাজাপুরগামী ইটের সোলিং সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় খলিল সরদারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খলিল সরদার কবিরকাঠী গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ১৯, জিআর-৩৭১, তারিখ ৬ অক্টোবর ২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
ভোরের আকাশ/ইউএম