সিরাজদিখানে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামে পুকুর থেকে এক বৃদ্ধের লাস উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ৷
রবিবার (১৯ জুলাই) সকালে জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামের রাস্তার পাশে অবস্থিত শ্যামলের পুকুরে একই গ্রামের সম্ভু ভদ্র ৮০ উর্ধ্ব এক বৃদ্ধের লাশ পাওয়া যায়৷
সকাল আনুমানিক ০৯.০০ টায় স্থানীয় ফারুক মোল্লার চায়ের দোকানে চা পান করতে এসে কয়েকজন ব্যক্তি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে সিরাজদিখান থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে।
স্থানীয়রা জানান মৃত সম্ভু ভদ্র দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পূর্বে ব্রেইন স্ট্রোক হওয়ায় তিনি মানসিকভাবেও অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যান।
সিরাজদিখান থানার ওসি তদন্ত হাবিবুর রহমান এ বিষয়ে বলেন খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করি পরিবার সূত্রে জানতে পারি বৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ রাত্রে বের হয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যান, এ বিষয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ঘরের লোকজনও কাউকে সন্দেহ করছে না, আমরা এটা স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নিয়েছি৷
ভোরের আকাশ/এনউব