খানসামায় আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলার খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ আগস্ট) ১২টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে বর্তমান আইন-শৃঙ্খলা বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেদ সরকার, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাঈয়েদ আহমেদ বুলবুল।
এ সময় উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনউব