শিরোনাম
আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনআগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে শ্রমিকদের আগুন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে শ্রমিকদের আগুন
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে শ্রমিকদের আগুন

গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দিয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে জড়ায়। এসময় উত্তেজিত শ্রমিকদের নির্বৃত্ত করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। 

সংঘর্ষের এক পর্যায়ে পুলিশে কোনাবাড়িতে পুলিশ ট্রাফিক বক্সে আগুন দেন উত্তেজিত শ্রমিকরা।

আরও পড়ুন

রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল আলম জানান, রোববার সকাল ১০টার দিকে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দিয়েছেন। প্রথমে পুলিশ বক্সের গ্লাস ভেঙে দেওয়া হয়, পরে সেখানে আগুন দেন। বক্সটি মূলত দায়িত্বরত পুলিশ সদস্যরা বিশ্রামের কাজে ব্যবহার করতেন। বক্সে মূল্যবান কোনো কিছুই ছিল না। সেখানকার ফার্নিচারেও আগুন দেওয়া হয়েছে।

এদিকে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকা। সকাল থেকে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে। তবে এসব সংঘর্ষে হতাহতের কোনো খবর কেউ নিশ্চিত করেননি।

ভোরের আকাশ/ইউএম
 

শ্রমিকগাজীপুরআগুন

শেয়ার করুন: