শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বিজিসি ট্রাস্টে শর্ট ভিডিও প্রতিযোগিতা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের উদ্যোগে ‘পাবলিক ইন্টারন্যাশনাল ল’ অন স্ক্রিন’ শীর্ষক শর্ট ভিডিও প্রতিযোগিতা সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। আইন বিভাগের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া এবং রেজিস্ট্রার (ইনচার্জ) ড. এস এম শোয়েভ।

আইন বিভাগের শিক্ষার্থী মাইনুদ্দিন সজীব ও ইশশাত সামিয়া ফারিন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের শিক্ষক ফারহাত ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় আইন বিভাগের পঞ্চম সেমিস্টারের প্রায় ৭০ জন শিক্ষার্থী ছয়টি দলে বিভক্ত হয়ে অংশ নেন। তারা আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ বিষয়—War, Extradition এবং Asylum—নিয়ে শর্ট ভিডিও নির্মাণ ও উপস্থাপন করেন।

বিচারকদের মূল্যায়নে জুলিয়ান অ্যাসাঞ্জ এবং অ্যাসাইলাম বিষয়ক কেস স্টাডির ওপর নির্মিত দুটি ভিডিও বিজয়ী নির্বাচিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, এই প্রতিযোগিতা প্রমাণ করেছে যে আইন বিভাগের শিক্ষার্থীরাও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীল উপায়ে নিজেদের দক্ষতা তুলে ধরতে সক্ষম।

আরও পড়ুন

মঠবাড়িয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

তিনি বলেন, আন্তর্জাতিক আইনভিত্তিক এসব ভিডিও সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর উপস্থাপনা দক্ষতা ভবিষ্যতে আইনজীবীদের আদালতে তথ্য-প্রমাণ উপস্থাপন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং একজন আধুনিক ও যোগ্য আইনজীবী হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভোরের আকাশ/ এনউব

শর্ট ভিডিও প্রতিযোগিতা

শেয়ার করুন: