শিরোনাম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকআসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতিমেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হারচার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরুঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকআসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতিমেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হারচার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

খাগড়াছড়িতে বিএনপির চার নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙায় বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আলুটিলা পুনর্বাসনপাড়ার একটি বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএন আবছার অভিযোগ করেন, সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী পুনর্বাসনপাড়ায় একটি বিদ্যালয়ের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালায়।

আরও পড়ুন

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

হামলায় আহতরা হলেন- মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। তাদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ইউএম
 

খাগড়াছড়ি

শেয়ার করুন: