জামালপুরে সিএনজি - ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত, আহত-৪

জামালপুরের মেলান্দহে ইঞ্জিন চালিত ট্রলি গাড়ি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন। রবিবার (১৯ জুলাই) দুপুর ২ টার দিকে জামালপুর- দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায়ি এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরের দিকে রওনা দেন।
সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিকে একটি ইঞ্জিন চালিত দ্রুতগতির ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৪ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত দুই নারী যাত্রীর মৃত্যু হয়।
আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০), এনজিও কর্মী ফাতেমা আক্তার (৫২)। জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জল কুমার সরকার জানান, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত দুই নারীর পরিচয় পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এনউব