শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ: তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ- আয়াস’-এর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এই স্মারকলিপি পেশ করেন। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে স্মারকলিপিটি তুলে দেন।

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এনজিও ‘গাক’-এর সরবরাহ করা খাবার খেয়ে বারবার শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে শিশুদের সুরক্ষায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট এনজিওর কার্যক্রম বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ- আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

শেয়ার করুন: