শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি, নিখোঁজ ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নৌকাডুবিতে মোজাম্মেল হক তারা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মোজাম্মেল হক তারা মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের তালুক রিফায়েতপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় পরিবার নিয়ে ফুলছড়ির চর কাতলামারী এলাকায় বসবাস করতেন মোজাম্মেল হক। নদীভাঙনের কারণে পরে তিনি পরিবারসহ বাদিয়াখালীর তালুক রিফায়েতপুর গ্রামে চলে যান।

বৃহস্পতিবার সকালে পুরোনো বসতভিটা দেখতে পরিবারের আরও চার সদস্যকে নিয়ে একটি ছোট নৌকা ভাড়া করে চর কাতলামারীর উদ্দেশে রওনা হন তিনি। নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি পৌঁছালে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

এ সময় নৌকার মাঝিসহ পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোজাম্মেল হক তারা মিয়া নিখোঁজ হন।

খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে প্রাথমিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে দুপুরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করে।

আরও পড়ুন

আহত পৌরকর্মীকে দেখতে হাসপাতালে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খুশু বলেন, নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউ থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় ছোট নৌকায় নদী পারাপার না করাই নিরাপদ ছিল। তীব্র স্রোত ও নদীর গভীরতার কারণে ডুবুরি দলের উদ্ধারকাজেও কিছুটা সমস্যা হচ্ছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, আরও সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতে পারত। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/জেআ

গাইবান্ধা

শেয়ার করুন: