সৌদি আরবে অক্টোবরে সর্বোচ্চ তেল উৎপাদনের রেকর্ড

সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন গত অক্টোবর মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ফেব্রুয়ারির পর দেশটিতে সর্বোচ্চ তেল উৎপাদনের রেকর্ড হয়েছে অক্টোবর মাসে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে সৌদি আরব প্রতিদিন ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে। সেপ্টেম্বরে দেশটির দৈনিক উৎপাদন ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। অর্থাৎ এক মাসে দৈনিক উৎপাদন বেড়েছে ২১ লাখ ৯১ হাজার ব্যারেল।
ওপেকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন ছিল ১ কোটি ৮ লাখ ৮২ হাজার ব্যারেল। এরপর মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়। অক্টোবরের উৎপাদন ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এদিকে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর তেল উৎপাদনও অক্টোবর মাসে বেড়েছে। সংস্থাটির মাধ্যমিক সূত্রের তথ্য অনুযায়ী, ওই মাসে জোটভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে প্রতিদিন ৪ কোটি ১২ লাখ ৩০ হাজার ব্যারেল তেল উৎপাদন করেছে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ওপেক প্লাসের দৈনিক উৎপাদন বেড়েছে ২০ লাখ ৪ হাজার ব্যারেল। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/এম