এক দফার জন্য প্রস্তুতি নিন: সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এক দফার জন্য প্রস্তুতি নিন, এক দফার ডাক যখন আসবে, এখন লংমার্চ শুরু হয়েছে ঢাকা থেকে। তখন আপনাদের লংমার্চ করতে হবে সিরাজগঞ্জ টু ঢাকা। যদি এর মধ্যে আমাদের ৮ দফা আদায় হয়ে যায় তাহলে সংগ্রামী জনতাকে মোবারকবাদ জানাবো। আল্লাহ তালার শকরিয়া আদায় করবো।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুুুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল মোড়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, এখন যদি ৮ দফা দাবি আদায় না হয়, তাহলে যে কোন সময় ৮ দফা এক দফাতে পরিণত হবে। আপনারা প্রস্তুত, ঘরে ঘরে প্রস্তুতি নিন। আমাদের সালাম পৌঁছে দিন, আমাদের এই আন্দোলন কোন দল বা গোষ্ঠির জন্য নায়। দেশের ১৮ কোটি মানষের জন্য। ১৮ কোটি মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরবো।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর শাহিনুর আলমের সভাপতিত্বে এই পথসভায় বক্তব্য রাখেন, এনসিপির আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক,
এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, ঢাকা দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম প্রমুখ।
ভোরের আকাশ/আ.র