সৌদিকে রক্ষায় সর্বাত্মক সহায়তার অঙ্গীকার পাকিস্তানের

মিত্র দেশ সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান ‘যেকোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত এবং দেশটিকে 'কূটনৈতিক ও সামরিক' উভয়ভাবেই সর্বাত্মক সমর্থন দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা ও সম্প্রতি পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার অভিযোগ ওঠার পর, রিয়াদের নিরাপত্তায় ইসলামাবাদের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে।
আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ শরিফ বলেন, রিয়াদকে ‘কূটনৈতিক ও বাস্তবিক’ সমর্থন দেবে ইসলামাবাদ। দুটি পবিত্র স্থান ও সৌদি আরবের নিরাপত্তার জন্য প্রয়োজনে সর্বাত্মক পদক্ষেপ নেবে।
গত কয়েকদিনে হুতিরা সৌদি আরবে বিমান হামলার দাবি করেছে। আর রিয়াদ অভিযোগ তুলেছে, গোষ্ঠীটি পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও এমন অভিযোগ নাকচ করেছে হুতিরা। কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে অভিযোগটি তোলার পর মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক গত মাসে কথিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে। এতে তিন দেশই প্রতিশ্রুতি দিয়েছে, তাদের যেকোনো একটি আক্রান্ত হলে অন্যরা প্রতিরক্ষা সহায়তা দেবে।
আরব নিউজকে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে আহেমদ শরিফ বলেন, পাকিস্তান ‘কূটনৈতিক ও বাস্তবিক’ দুই দিক থেকেই সৌদি আরবের পাশে আছে।
ভোরের আকাশ/আ.র