শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে নিষিদ্ধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে অভিযান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল প্রকাশ্যে বিক্রি করার বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। 

অভিযানে মাধবদী বাজারে প্রকাশ্যে বিক্রির জন্য রাখা ২২০টি রিং জাল এবং ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের  মূল্য প্রায় ৬৮ লাখ টাকা।  সোমবার ২৪ আগস্ট সকালে নরসিংদীর জেলা প্রশাসনের উদ্যোগে এ বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদুল হাসান এর দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হাসান শিমুল। অভিযান চলাকালে মোবাইল কোটের উপস্থিতি টের পেয়ে উন্মুক্ত স্থানে জাল বিক্রির সাথে জড়িত অধিকাংশ বিক্রেতা জাল ফেলে পালিয়ে যায়। 

এ সময় একজন জাল বিক্রেতাকে আটক করা সম্ভব হয়।  তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযানে উল্লেখিত বাজার থেকে ২২০টি রিং জাল এবং ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জালগুলো মাধবদী বাজারের উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

আরও পড়ুন

মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীরা পেল আর্থিক সহায়তার চেক

অভিযানের সার্বিক সহযোগিতা করেন নরসিংদীর  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: মরিয়ম আক্তার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান। 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালেদ হোসেন শিমুল বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রয় রোধে মৎস্য সম্পদ সংরক্ষণেএ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/রই
 

মো. খালেদ হোসেন শিমুল

শেয়ার করুন: