শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু।

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠতা সভাপতি রাহাত আহম্মেদ রিটু ।

আরও পড়ুন

শাহজালালে বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি সোনা

বক্তারা বলেন, ক্রীড়া সাংবাদিকতা দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা এবং ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় বগুড়ার ক্রীড়া সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ইউএম

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস, র‍্যালি

শেয়ার করুন: