শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন শিশু উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার ৪ বছর বয়সী এক মার্কিন শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ জুন) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন - টেকনাফ উপজেলার নতুন পল্লানপাড়া এলাকার শাহাব উদ্দিন (২৮), নাইটংপাড়া এলাকার কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লানপাড়া এলাকার আব্দুর রজব মিয়া (৩৫)।

র‌্যাব জানায়, মঙ্গলবার  দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় নিজ বাড়ির সামনের সড়কে খেলছিল মার্কিন নাগরিক ওই শিশু। এ সময় শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় অভিযুক্তরা।

একই দিন টেকনাফের শাপলা চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে র‌্যাবের টহল দল খবর পায় যে নতুন পল্লানপাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার হাতে আটক তিন ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ সময় উত্তেজিত জনতার মারধরে আহত তিনজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে র‌্যাব জানতে পারে, আটক ব্যক্তিরাই শিশুটিকে অপহরণের চেষ্টা করেছিল। পরে শিশুটিকে উদ্ধার করা হয়।

আ. ম. ফারুক জানান , উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার তিন আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

গরুর নাড়িভুঁড়ি এখন কোটি টাকার সম্পদ

ভোরের আকাশ/ র.ই

 


 

শিশু উদ্ধারআব্দুর রজব মিয়া

শেয়ার করুন: