শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জীবননগর থানা পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

জীবননগর, চুয়াডাঙ্গা (প্রতিনিধি)

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার লক্ষীপুর গ্রামের আলা কসাইয়ের ছেলে বাবু, ফকির চাঁদ মণ্ডলের ছেলে কামরুল, লালটু মিয়ার ছেলে ফনা এবং ইসলামপুর গ্রামের সিদ্দিক ড্রাইভারের ছেলে আব্দুর রহমান। এছাড়া অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বাবু ও কামরুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন,“মাদকের বিরুদ্ধে জীবননগর থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। গতরাতে পরিচালিত বিশেষ অভিযানে পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধেই পূর্ব থেকে একাধিক মামলা রয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি আইনের বাইরে থাকতে পারবে না। ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা কাজ করছি এবং জীবননগরকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে অভিযান অব্যাহত থাকবে।”

জীবননগর থানা পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/এনউব

গ্রেপ্তার

শেয়ার করুন: