রাজাড়ীর চর খানখানাপুর গ্রামে শতাধিক ফলজ চারা গাছ কেটে ফেলেছে

চর খানখানাপুর ফৈজুদ্দিন মাতুব্বারপাড়া গ্রামে ওয়ার্ড নং ৭ এলাকায় কৃষক ফজলু মন্ডলের জমিতে রোপন করা আম, জাম, কাঁঠাল, পেয়ারা, কলা ইত্যাদি শতাধিক ফলজ গাছ গভীর রাতে কেঁটে ফেলা হয়েছে।
এ ঘটনায় ফজলু মন্ডলের স্ত্রী মর্জিনা বেগম রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে সামচু মন্ডল (৫৯), ছালাম মন্ডল (৫৫), উভয় পিতা- মৃত কুশাই মন্ডল, মোঃ ইয়াছিন মন্ডল (২৩), পিতা- ছালাম মন্ডল, মোছাঃ সেলিনা বেগম (৪৩), জং- ছালাম মন্ডল, মোছাঃ পাখি (৪৩), জং- সামচু মন্ডল, সর্ব সাং- চর খানখানাপুর ফৈজুদ্দিন মাতুব্বারপাড়া। তাহারা ২৩৮৫ ও ৫১৯১ নং সাব কবলা দলিল মূলে জমি ক্রয় করিয়া ৭৬ বছর যাবত ভোগ দখল করিয়া আসিতেছে। বিবাদীদের সাথে সামাজিক বিভিন্ন বিষয়সহ বর্নিত জমি নিয়ে পূর্ব বিরোধ চলিয়া আসিতেছে উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদীরা আমাকে ও মর্জিনা (৫৫) ও শরিফ মন্ডল (৪০) কে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে বিবাদীরা মারধর করে। গুরুত্বর অবস্থায় শরীফ মন্ডলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট ৩৪ শতাংশ জমির মধ্যে ১১ জমি নিয়ে বিরোধ চলিতেছে। তাহারা ভোলাই মন্ডলের জমির ওয়ারিশ হিসাবে জমি ভোগ দখল করিয়া আসিতেছে।
রাজবাড়ী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মর্জিনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করে মামলা নং- ৩৫/২৬। আগামী ১২ অক্টোবর বিজ্ঞ আদালতে হাজির হয়ে সামচু মন্ডল, মোঃ আব্দুল ছালাম মন্ডল, ইয়াছিন মন্ডল, সেলিনা বেগম ও পাখি বেগমকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। খানখানাপুর তদন্ত কেন্দ্রের এএসআই জিয়াউর রহমান ১২ সেপ্টেম্বর বিবাদীর প্রতি সমন নোটিশ জারি করে আগামী ১২ অক্টোবর রাজবাড়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেন।
বাদী মর্জিনা বেগম জানান, আদালতে মামলা দায়ের করার পর তাদের উপর হামলা করা হয়েছে। আসামীরা তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভোরের আকাশ/ এনউব