শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উপলক্ষে খাগড়াছড়ির মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর মহালছড়ি জোনের বিজিতলা সাব-জোন কমান্ডার। এ সময় তিনি বিহারের ধর্মীয় কার্যক্রম, উৎসবের সার্বিক পরিবেশ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বিহারের পাশে থাকার আশ্বাস দিয়ে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী প্রদান করেন।

রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের বিজিতলা সাব-জোন কমান্ডার বিহারে পৌঁছে বিহারের বড় ভান্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিহার পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে বিহারের সার্বিক পরিস্থিতি, ধর্মীয় কার্যক্রম ও কঠিন চীবরদান উৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় বিজিতলা সাব-জোন কমান্ডার বিহার পরিচালনা কমিটিকে আশ্বস্ত করেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের কল্যাণে মহালছড়ি জোন সব সময় পাশে থাকবে। যেকোনো পরিস্থিতিতে বিহারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও পড়ুন

২১ দিনে প্রবাসী আয় ২৭ হাজার ৭৪০ কোটি টাকা

পরিদর্শন শেষে মহালছড়ি জোনের পক্ষ থেকে বিজিতলা সাব-জোন কমান্ডার বিহারের বড় ভান্তের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন।

এ ধরনের উদ্যোগ পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সৌহার্দ্য ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: