শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়

চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পাবনার চাটমোহর উপজেলায় সোমবার (৯ নভেম্বর) হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ‎সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
‎
‎কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। কমিটির অন্য দুই সদস্য হলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।
‎
‎অফিস আদেশে বলা হয়েছে, চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজারে সারের গুদামে সার বিতরণের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হয়। ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। কিন্তু কয়দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে সেটি উল্লেখ করা হয়নি। 
‎
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,  ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো ও দেরীতে সার দেয়া নিয়ে  হট্টগোল শুরু হয়। 

একই সময় সাইকুলা বাজারে আরও দুইজন ডিলার সার বিতরণ করছিলেন। কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ করে দেন। তখন সবাই এসে ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এক পর্যায়ে সার না পেয়ে লোকজন ক্ষিপ্ত হয়ে ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করেন এবং বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
‎
‎পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।
‎
‎খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
‎
‎জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন আসার পর  ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন

আগুনে পুড়ল জীবিকার শেষ সম্বল, দিশেহারা শাহীন

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক সহ আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আমাদের হিসাব মতে এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং। আমাদের প্রাথমিক ধারণা এটি কোন পূর্ব পরিকল্পিত ঘটনা হতে পারে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: