শিরোনাম
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে অভিযান চালিয়ে পচা ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মো. নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

অভিযানকালে বিক্রির জন্য সংরক্ষণ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়। পাশাপাশি মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ সময় জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

আরও পড়ুন

চরফ্যাশনে জরাজীর্ণ মসজিদ পুনর্নির্মাণ করে দিলেন সৌদি নাগরিক

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য মো. বিপ্লব সরকার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: