মুকসুদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণঅভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।
সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হবীবুল্লাহ,
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি'র সহধর্মিণী, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক ও জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য সাবরিনা বিনতে আহমেদ,
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সহকারী পুলিশ কমিশনার মুকসুদপুর সার্কেল শুনিল কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্লা প্রমূখ।
বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। দিনের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা গান, নাচ ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।
ভোরের আকাশ/সু.পা