শিরোনাম
দেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জামালপুরে তামাকের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী কর্মশালা ও বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ নবেম্বর ) দুপুরে জামালপুর সদর উপজেলার তুলশীর চর ফ্লাড সেন্টারে উপজেলা পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক কৃষক অংশ নেয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এমপি।  বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াসমিনসহ অন্যরা।

আরও পড়ুন

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের নতুন অতিথি

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, তামাক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি ভুট্টা ও সরিষাসহ লাভজনক বিকল্প ফসল চাষে কৃষকদের পরামর্শ দেন।

কর্মশালা শেষে তুলসীর চর ও লক্ষ্মীর চর দুটি ইউনিয়নের ৩০০ জন তামাক চাষির মধ্যে প্রণোদনা হিসেবে ভুট্টা ও সরিষার ফসলের বীজ বিতরণ করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: