শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁর বদলগাছীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

জেলা প্রতিনিধি নওগাঁ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর বদলগাছীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মীর ইসমাইল হোসেন (৮৩) নিহত হয়েছেন । আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

নিহত ইসমাইল হোসেন উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ইয়াসিন আলী মীরের ছেলে । পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় যুবকদের পিকনিকের প্লেট হিসেবে ব্যবহারের জন্য কলার পাতা কাটা নিয়ে মীর ইসমাইল হোসেনের সঙ্গে তার ছোট ভাই মীর মোশাররফ হোসেনের বাকবিতণ্ডা হয়।

আরও পড়ুন

মাসজিদের মাইকের ডাকে বাঁধ রক্ষায় নেমে আসলো স্থানীয়রা

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইসমাইল হোসেন, তার ছেলে সোহরাব হোসেন ও স্ত্রী মোমেনা বেগম গুরুতর আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে আজ ভোরে রাজশাহী নেওয়া পথে ইসমাইলের মৃত্যু হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

ওসি আরও বলেন, পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মীর মোশাররফ হোসেনের স্ত্রী বেদেনা বেগম ও ছেলে মীর বাঁধনকে আটক করেছে। তবে প্রধান অভিযুক্ত মোশাররফ পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এনউব

নিহত

শেয়ার করুন: