শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫৪ কারখানা এখনো বন্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টানা কয়েক সপ্তাহের আন্দোলন, বিক্ষোভ ও সংঘাতের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণার পর তিন দিনের ছুটি শেষে শনিবার সকাল থেকে দলে দলে কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকরা। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়ায় শিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৫৪টি কারখানা এখনো চালু হয়নি।

এদিকে, রাজেন্দ্রপুর চৌরাস্তার বাংলাবাজার এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণাকে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার সকালে মহাসড়কসংলগ্ন বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালাসহ বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক।

শ্রমিকরা জানান, দীর্ঘদিনের আন্দোলন ও বিক্ষোভের কারণে শিল্পাঞ্চলের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে শ্রমিক, মালিক ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কাজে মনোযোগ দিয়ে উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে চান তাঁরা।

তবে সকাল আনুমানিক ১০টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তার বাংলাবাজার এলাকায় কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মির্জাপুরের দিকে অগ্রসর হন। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, বাংলাবাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। সেখানে দুই প্লাটুন আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে গাজীপুরে শ্রমিক আন্দোলনের সূত্রপাত হয়। পরে পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ীসহ কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন শিল্পাঞ্চলেও বিক্ষোভ শুরু হয়।

শ্রমিকদের সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানায় কর্মবিরতি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন ও যান চলাচল ব্যাহত হয়। সর্বশেষ দেড় সপ্তাহ আগে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে।

আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর সরকার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ড গঠন করে। এর ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে বিভিন্ন গ্রেডে ১৭ হাজার, ২০ হাজার ও ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। তবে ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ আন্দোলন অব্যাহত রাখেন। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে শনিবার সকালে শ্রমিকরা কাজে ফিরেছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৫৪টি কারখানা বাদে অন্য কারখানাগুলো উৎপাদনে ফিরেছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে বন্ধ কারখানাগুলোও খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা বলেন, শ্রমিকরা কাজে ফিরছেন এবং শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবারের মতো শনিবারও আনসার, বিজিবি, এসআরবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণে টাঙ্গাইলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ৩৯ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকাল সোয়া ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হওয়া এবং শ্রমিকদের কাজে ফেরাকে অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরার ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা এবং শ্রমিকদের অসন্তোষ আলোচনার মাধ্যমে সমাধানের ওপরও গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

ভোরের আকাশ/জেআ

শ্রমিকগাজীপুর

শেয়ার করুন: