শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

বাসাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

​টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্ল্যা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

​সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ভোরের আলোয় লাল শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

​বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বাসাইল থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকালকে সন্ধ্যার পর থেকে আজ সকাল সাতটার পূর্বে যেকোন সময় অন্য জায়গা থেকে লাশটি এখানে ফেলে যেতে পারে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের অন্যান্য জায়গায় কিছু কাটা দাগ রয়েছে। তবে পায়ের মধ্যে কিছু ফোস্কা রয়েছে। আমাদের ধারণা অন্য কোন জায়গা থেকে দুষ্কৃতিকারীরা হত্যা করে এখানে ফেলে দিয়েছে।

​তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহের এখন পর্যন্ত কোন ঠিকানা পাওয়া যায়নি। নারীর আনুমানিক বয়স ২৩ হবে। যদি লাশের কোন মালিক না পাওয়া যায়, তাহলে আমরা পুলিশ বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করব।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: