শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর প্রবাসে কাটিয়ে মাত্র ২০ দিন আগে দেশে ফিরেছিলেন জুয়েল মিয়া (৪১)। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও জীবিকার প্রয়োজনে ছুটেছিলেন শেরপুর শহরে। কিন্তু বাড়ি ফেরার পথে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে থেমে গেল তার জীবনযাত্রা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া জোড়াপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন জুয়েল। আহত হন নকলা পৌরসভার দুই কর্মচারীসহ চারজন।

নিহত জুয়েল মিয়া নকলা উপজেলার বারমাইসা খিচা গ্রামের বাসিন্দা। তিনি মো. হাফিজ উদ্দিনের ছেলে এবং দুই সন্তানের জনক। জীবিকার তাগিদে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রবাসী হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকা থেকে শেরপুরগামী শেরপুর চেম্বার্স অব কমার্সের একটি বাস নকলাগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন- নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) ও দুলাল মিয়া (৬০)। ফেরদৌসুর রহমানকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শফিকুল ইসলাম ও দুলাল মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত জুয়েলের চাচাতো ভাই এরশাদ আলী জানান, প্রায় ১৪ বছর ধরে প্রবাসে ছিলেন জুয়েল। ২০ দিন আগে দেশে ফেরেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে বর্তমানে তার সঙ্গে প্রবাসে অবস্থান করছে। মঙ্গলবার বিকেলে কাজের প্রয়োজনে শেরপুরে এসেছিলেন জুয়েল। কাজ শেষে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

এদিকে, দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন নকলা পৌরসভার হিসাবরক্ষক ও হিসাব সহকারী।

আরও পড়ুন

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান জানান, বদলিজনিত কারণে পরদিন বিদায় নিতে যাওয়া তিন কর্মকর্তার জন্য উপহার কিনতে মঙ্গলবার বিকেলে তিনি হিসাবরক্ষক ও হিসাব সহকারীকে নিয়ে শেরপুরে এসেছিলেন। কেনাকাটা শেষে তিনি বাসায় ফিরে যান। পরে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহত ফেরদৌসুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের হাওড়া বাড়ি এলাকায় মমিন মেম্বারের বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় পায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ইউএম

বাস-সিএনজি সংঘর্ষ

শেয়ার করুন: