শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার বিকেল সাড়ে ৪টায় জেলা শহরের কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভিন্ন আদর্শের কারণে কারও বাড়িতে হামলা, বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংসতা ব্যক্তি ও পরিবারের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিবেশকেও অস্থিতিশীল করে তোলে।

বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, দোষীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। ভবিষ্যতে এ ধরনের নাশকতা ও সহিংস ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ জানাল দক্ষিণ আফ্রিকা

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সাত্তার, খাগড়াছড়ি সদর উপজেলা আমির মাওলানা সিরাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা অলিউর রহমান, খাগড়াছড়ি পৌর জামায়াতের সেক্রেটারি ইয়াছিন আরাফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নেতারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং কঠোর শাস্তির দাবি জানান।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: