খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরে ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবু রায়হান রহমানী।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি অ্যাড.মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মো. হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মণ্ডল বকুলসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা অংশগ্রহণ করেন।
এ সময় জেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, সর্বস্তরের মানুষ রাজনৈতিক মত পার্থক্য ভুলে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করেন। দেশের কল্যাণে তিনি বিগত সময়ে ৩ বারে প্রধানমন্ত্রী থেকে দেশবাসীর উন্নয়নে অনেক কাজ করেছেন। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ যেন তার আশু সুস্থতা দান করেন।
ভোরের আকাশ/এসএইচ