শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, গাড়ি জব্দ

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চন্ডিদুয়ার এলাকার মৃত ফুল মিয়ার ছেলে আক্তার আলী (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আলমপুর এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৫৫)।

পুলিশ জানায়, ধামরাই থানার এসআই মোঃ কাওসার সুলতান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে রাত ১০টা ২০ মিনিটে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে দুইজনকে ঢাকা মেট্রো-গ-২৭-৯৯০১ নম্বরের প্রাইভেটকারসহ আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। মনিরুল ইসলাম (ওসি)জানান, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবেই বড় একটি চালানসহ দুইজনকে আটক করা হয়েছে। এই চালান ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে কালামপুরে আনা হয়েছিল।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/মো..আ.

ঢাকামাদক কারবারিগ্রেফতার

শেয়ার করুন: