শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

গোপালগঞ্জে নাশকতা রোধে ১০ প্লাটুন বিজিবি ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ডাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছিল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় গোপালগঞ্জের বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন ক্যাম্প চত্বরে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক আসাদুজ্জামান গনি।

প্রেস ব্রিফিং কালে আসাদুজ্জামান বলেন— “যেকোনো ধরনের নাশকতা, জনদুর্ভোগ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। গোপালগঞ্জসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করতে এই ৮ প্লাটুন ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করবেন।”

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনী সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

উল্লাপাড়ায় আমনের বাম্পার ফলন, ভালো ফলনে খুশি কৃষক

এছাড়া গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত১৫ তারিখের সহিংসতার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি তবে সদর থানায় ২জনকে আটক করা হয়েছে। এছাড়া আজ এখন পর্যন্ত কোন অপৃতকর নাশকতার খবর পাওয়া যায় নেই। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন পরিচালক আবু সুফিয়ান, গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন পরিচালক তাসকিন আরাসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলায় প্রিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: