শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

উল্লাপাড়ায় আমনের বাম্পার ফলন, ভালো ফলনে খুশি কৃষক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

হেমন্তের ভোর। চারপাশে হালকা কুয়াশার চাদর। সেই কুয়াশা ভেদ করে দিগন্তজোড়া ফসলের মাঠে রোদের আলো পড়তেই ঝলমল করে উঠছে পাকা আমন ধানের সোনালি শিষ। মাঠের মাঝখানে সদ্য কাটা ধানের বড় এক আঁটি বুকে জড়িয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন কৃষক। পেছনে সারি সারি কাটা ধানের আঁটি।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ফসলের মাঠের এই দৃশ্যটিই যেন বলে দিচ্ছে গ্রামীণ বাংলার চিরচেনা সমৃদ্ধির গল্প। এবার প্রকৃতি যেন কৃষকের প্রতি বেশ সদয় ছিল। মৌসুমে বড় কোনো বন্যা না হওয়ায় নিচু জমিগুলোও পানির নিচে তলিয়ে যায়নি। ফলে সময়মতো আমন ধানের চারা রোপণ করতে পেরেছেন কৃষকেরা।

এতে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে ধানের আবাদ হয়েছে। তবে পথটা একেবারে সহজ ছিল না। মৌসুমের মাঝামাঝি সময়ে খেতে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ দেখা দিয়েছিল। কিন্তু দমে যাননি কৃষকেরা। দিনরাত অক্লান্ত পরিশ্রম, সঠিক পরিচর্যা আর সময়মতো সার-কীটনাশক প্রয়োগ করে তাঁরা সেই বিপদ জয় করেছেন। আর তারই পুরস্কার হিসেবে এখন ঘরে উঠছে সোনালি ফসল।  পঞ্চক্রোশী ইউনিয়নের মাঠজুড়ে এখন চলছে নবান্নের আগাম উৎসব।

ভোরের আলো ফুটতেই কাস্তে হাতে মাঠে নেমে পড়ছেন কৃষক ও কৃষি শ্রমিকেরা। কেউ ধান কাটছেন, কেউবা আঁটি বেঁধে মাথায় করে নিয়ে যাচ্ছেন বাড়ির আঙিনায়। নতুন ধানের মৌ-মৌ গন্ধে ভরে উঠেছে পুরো জনপদ। সদ্য কাটা ধানের আঁটি বুকে জড়িয়ে কৃষক শাকিল তাঁর অনুভূতির কথা জানালেন। চোখেমুখে তৃপ্তির ছাপ নিয়ে তিনি বলেন, "এবার বন্যা না হওয়ায় নিচু জমিগুলোতেও সময়মতো ধানের চারা লাগাতে পেরেছিলাম। মাঝখানে পোকার আক্রমণ নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু সঠিক পরিচর্যায় তা সামলে নিয়েছি।

আরও পড়ুন

মহাদেবপুরে চালকলের গুদামে সরকারি চাল জব্দ

ফলন এবার ভাল হয়েছে, এতে আমরা খুবই খুশি।" তবে তৃপ্তির এই হাসির আড়ালে একটু দীর্ঘশ্বাসও লুকিয়ে আছে শাকিলের মতো প্রান্তিক কৃষকদের মনে। তিনি আরও বলেন, "সার, কীটনাশক আর শ্রমিকের মজুরি বেশি হওয়ায় এবার উৎপাদন খরচ অনেক বেড়েছে। ফলন ভালো হওয়ায় আমরা খুশি ঠিকই, তবে বাজারে ধানের দামটাও যদি ভালো পাওয়া যায়, তবে আমাদের এই হাসি আরও প্রাণবন্ত হতো।"

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পোকামাকড় দমনে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ ও তদারকির ফলে চলতি মৌসুমে উল্লাপাড়ায় আমন ধানের বাম্পার উৎপাদন হয়েছে। বাম্পার ফলনের পর এখন ন্যায্য বাজারদর নিশ্চিত হলে উল্লাপাড়ার গ্রামীণ অর্থনীতি আরও চাঙা হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সবার।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: