দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতির কাজ চলমান রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
শনিবার (২৩ আগস্ট) রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এবার ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নাই। দখলের চেষ্টা করলেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।
নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সিইসি জানান, নির্বাচনের জন্য পুরোদমে কাজ চলছে। যেকোনো কেন্দ্র দখলের চেষ্টা হলে ওই কেন্দ্রের সম্পূর্ণ ভোট বাতিল করা হবে।
সিইসি আরও জানান, আগামী সপ্তাহেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে আগামী সেপ্টেম্বর থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করবে নির্বাচন কমিশন।
ভোরের আকাশ/এসএইচ