শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যানারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় ক্যাম্পে রাতের খাবার খেয়ে অসুস্থ ১০ পুলিশ সদস্য

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১ টায় কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অন্তর্ভুক্ত পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর একে একে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান ও এএসআই শরিফুল ইসলামসহ ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় অচেতন হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, অসুস্থ পুলিশ সদস্যদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনার পর পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম পরিদর্শন করেছেন।

রাতের খাবার খাওয়ার পরই একসঙ্গে এতজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়ায় খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। তবে ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি পুলিশের পক্ষ থেকে ।

পুলিশ বলছে, হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় পুলিশ ক্যাম্পে খাওয়া খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং অসুস্থতার প্রকৃত কারণ কী, তা জানতে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

বিএনপি নেতাসহ ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম, মামুনুর রশীদ বলেন, আমি খবর পেয়ে পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ বলেন, পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে দশজন অসুস্থ হয়ে পড়ে। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। অসুস্থ হওয়া এবং খাবার পরীক্ষা নিরীক্ষা করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: