শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মঠবাড়িয়ায় ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলিবর্ষণ, গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।

মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহম্মেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ১০২ জন নামীয় এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কবুতরখালী গ্রামের হারুন অর রশিদ হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকার দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে উপজেলার টিয়ারখালী বাজারের কমিউনিটি ক্লিনিকের সামনে রাস্তার উপর বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে আসামিরা হামলা চালায়৷ এসময় আসামিরা গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, মটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়৷ এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়৷

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ভোরের আকাশ/জাআ

নাজিরপুরবিএনপি নেতামামলামঠবাড়িয়া

শেয়ার করুন: