শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

ঠাকুরগাঁওয়ে গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং কোর্সের সনদপত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ হ্রাসসহ শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর পারিয়া কোম্পানির আয়োজনে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।

এসময় তিনি ১৬দিন ব্যাপী প্রশিক্ষণ প্রাপ্ত ৩'শ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারসহ অন্যান্যরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং ও তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এর ফলে তাদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

আরও পড়ুন

বদরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা : ‎জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩

বিজিবি কর্তৃপক্ষ জানায়, গত ২ আগস্ট হতে ১৯ নভেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী বালিয়াডাঙ্গী উপজেলার মাছড়িয়া উচ্চ বিদ্যালয় কম্পিউটার ল্যাবে সীমান্তবর্তী এলাকার ১'শ জন শিক্ষিত বেকার যুবক-যুবতীকে কম্পিউটার বেসিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্যে যাচাই এর মাধ্যমে নির্বাচিত ৩০ জন বেকার যুবক-যুবতীকে 'গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং' বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উল্লেখ্য, দেশের সীমান্ত সুরক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগোষ্ঠীকে ব্যবসায়িক করে গড়ে তোলা, বেকারত্ব হ্রাস এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক ও আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: