জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত শনিবার বিকেল ৪ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মধ্যপাড়া পাথর খনির পাথর উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জার্মাানীয়া- ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র উদ্যোগে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
মধ্যপাড়া পাথর খনির প্রধান গেটে অবস্থিত জিটিসি কর্তৃক নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে বাদ আসর জিটিসির নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে জিটিসি’র উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং খনি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা সহ দেশের শান্তি ও সম্বৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ হুজাইফা আলমগীর। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বেসরকারি সংস্থা জিটিসি।
ভোরের আকাশ/ এনউব