নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত কালিয়া উপজেলা প্রশাসন

দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান কালিয়ায় বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন উপজেলার মতো নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগেও উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
কালিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রজেক্টরের মাধ্যমে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল ও নওশের আলী বিশ্বাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মনিরুজ্জামান মনা, সরদার আর্মিস্টং, আনিচুর রহমান মারুফ, এস এম নান্নু জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল করিম, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এম এম শারাফাত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী বশির আহমেদ বাচ্চু, শিক্ষক তুরুন কান্তি মল্লিক, প্রলয় কুমার ঘোষ, মিতু বিশ্বাস, মো. সামিউজ্জামান, মো. মহিউদ্দিন, সুবর্ণা ঘোষ, অসিত কুমার পাল ও করুণাময় দাসসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা।
ভোরের আকাশ/সু.পা