রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন, সভাপতি একরামুল, সম্পাদক শিবলী

সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের অধীনে তিন বছর মেয়াদি রায়গঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে। এতে একরামুল হক সভাপতি, নাসির উদ্দিন শিবলী সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলাম আবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হানিফ ফুড ভিলেজের কনফারেন্স রুমে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে চূড়ান্ত ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি নুর-ই-আজম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিমান্ত তালুকদার, অর্থ সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুজায়ফা হিজল, তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক সেফা খাতুন।
এ ছাড়া জেলা কমিটির প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এস. এম. বাহাদুর আলী ও সাইদী হাসান সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ‘সুখ পাখি—আলোর জন্য জাকাত তহবিল’-এর প্রতিষ্ঠাতা শেখ রজব আলী। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী আব্দুল আলিম।
গ্রীন ফেয়ার সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুবা খাতুনের সভাপতিত্বে এবং ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল আলম, স্বেচ্ছাসেবী কাজল দাস, ইউসুফ আলীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রায়গঞ্জের ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও দুজন মানবিক ব্যক্তি অংশ নেন। নবগঠিত কমিটির মাধ্যমে এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/ইউএম