ধামরাইয়ে ভুয়া এনএসআই গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয় দানকারী মোঃ ফরিদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করেন পুলিশ। এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) ধামরাই পৌরশহরের কচমচ এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : মনিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত ফরিদ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার গাড়াবাড়ী গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৮টার দিকে ধামরাই পৌর শহরের কচমচ এলাকায় চেকপুষ্ঠে পুলিশ একটি সাদা প্রাইভেট থামায়। তখন ফরিদ নামে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে নিজেকে এনএসআই বলে পরিচয় দেন। এরপর তার কাছে আইডিকার্ড দেখতে চাইলে তিনি একটি কার্ড দেখান। পুলিশ আইডি কার্ডটি যাচাই-বাছাই করে দেখে কার্ডটি সঠিক নয়। পরে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসেন। এরপর ধামরাই কর্মরত এনএসআই মোঃ মোস্তফাকে বিষয়টি জানালে তিনি এনএসআই হেড অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে পরিচয়পত্রটি ভুয়া বলে নিশ্চিত করা হয়।
এই বিষয়ে ফরিদ আলী বলেন, আমার বন্ধু এই কার্ড বানিয়ে দিয়েছে। আসলে আমি অনার্সের শিক্ষার্থী করি।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ চেকপোস্টে একটি প্রাইভেটকার সন্দেহ হলে গাড়িটিকে থামায় পুলিশ। পরে ফরিদ নামে এক ব্যক্তি এনএসআই হিসেবে নিজেকে পরিচয় দেন। যাচাই-বাছাইয়ে দেখা যায় ফরিদ ভুয়া এনএসআই। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা করা হয় (মামলা নং ৩)। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.