পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের সিও অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সি অফিস চত্বর থেকে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক মারুফ আহসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
ভোরের আকাশ/ এনউব