শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

চুয়াডাঙ্গার দর্শনায় তেলবাহী ট্রেনে হামলা, দুই চালককে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গা-দর্শনা জংশনের অদূরে দাঁড়ানো একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টার গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের কাছাকাছি দুধপাথিলা মুরগি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি খালি বিটিও (BTO) ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের জন্য দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগি ফার্ম সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এই সময় দুষ্কৃতিকারীরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ পণ্য ওঠানামা

হামলার পর আহত অবস্থাতেই চালকরা ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। সেখানে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উথলী স্টেশন মাস্টার জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনেই অবস্থান করছে। আহত চালকরা ট্রেন চালানোর অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি গন্তব্যস্থল খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: