শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ৪:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী মদ তৈরীর বড়ি আটক করা হয়েছে।

গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ১টি চোরাচালাল প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৯,৮২০ পিস বাংলাদেশী মদ তৈরীর বড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪,৪৭,৩০০/- টাকা।

অপরদিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর ও রসুলপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিদেশী মদ, ভারতীয় ইস্কফ সিরাপ, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর ও রসুলপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল বিদেশী মদ, ৩২ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং বিভিন্ন প্রকার কসমেটিক আইটেম (কানের দুল ৪ জোড়া, গলার চেইন ৩টি, গলার লকেট ২টি, গলার হার ১টি, পুতির হার ১টি, পুতির কানের দুল ২ জোড়া), ১টি মোবাইল (স্যামসাং), ভারতীয় ৮৯০ রুপি, ১টি সীমকার্ড, ১০টি বিভিন্ন প্রকার শাড়ি, ২টি লেহেঙ্গা, ২টি ওড়নাসহ, ২টি উন্নমানের ভারতীয় লেডিস ব্যাগ আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৯৪,০৯০/- টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএম জাবেদ বিন জব্বার (পিএসসি) জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি নিরলস ভাবে কাজ করছে, মাদক চোরাচালন, নারী ও শিশু পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ফুলবাড়ীদিনাজপুরআটক

শেয়ার করুন: