শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১২ মে ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেখ হাসিনা কলেজ সড়ক থেকে মো. রিমন মিয়া (২৩) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে। প্রাথমিকভাবে পরিচয় পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে তাঁর বোন জামাই মো. জয়নাল আবেদিন ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে বড়িকান্দি এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারি হয়েছিল। প্রাণভয়ে তিনি নরসিংদীতে বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সোমবার সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে ইন্টারনেটে মরদেহের ছবি দেখে স্বজনরা বাঞ্ছারামপুরে ছুটে আসেন।

আরও পড়ুন

সিরাজদীখানে ৫২ প্রাথমিক স্কুলে নেই প্রধান শিক্ষক

প্রত্যক্ষদর্শীদের ধারণা, দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা যুবককে গুলি করে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে। তবে হত্যাকাণ্ডের সঠিক সময় ও কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন ভোরের আকাশকে জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ভোরের আকাশ/ র.ই
 

যুবকের মরদেহমো. ফোরকান মিয়া

শেয়ার করুন: