শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

নদীভাঙন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও সুপেয় পানির সংকট

সিডরের ১৯ বছর পরও আতঙ্কে বাগেরহাটের উপকূলবাসী

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ক্ষত বুকে নিয়েই ১৯ বছর পার করেছেন বাগেরহাটের উপকূলীয় জনপদের মানুষ। ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই ভয়াল রাতের স্মৃতি এখনো তাড়া করে ফেরে শরণখোলা ও মোংলার উপকূলবাসীকে। সময়ের ব্যবধানে অনেক ক্ষতচিহ্ন মুছে গেলেও দুর্যোগের ঝুঁকি কমেনি।

বরং নদীভাঙন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, জলোচ্ছ্বাসের আশঙ্কা এবং সুপেয় পানির সংকট নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে উপকূলের মানুষকে। বিশেষ করে মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কার্যকর নদীশাসন ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

২০০৭ সালের ১৫ নভেম্বর। দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের কাছে এক বিভীষিকাময় রাতের নাম সিডর। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড় ও ভয়াবহ জলোচ্ছ্বাসে তছনছ হয়ে যায় উপকূলীয় জনপদ। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা ও যোগাযোগ অবকাঠামো। প্রাণ হারান হাজার হাজার মানুষ। সেই দুর্যোগের ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা চললেও উপকূলের মানুষের জীবন থেকে নিরাপত্তাহীনতা দূর হয়নি।

মোংলার চাঁদপাই ইউনিয়নের পশুর নদীর তীরঘেঁষা কানাইনগর গ্রাম যেন সেই ঝুঁকিরই প্রতিচ্ছবি। পাঁচ শতাধিক পরিবারের বসবাস এই জেলেপল্লিতে। মাছ ধরাই অধিকাংশ মানুষের জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে কাটছে তাদের জীবন। কখনো নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কখনো জলোচ্ছ্বাসের আতঙ্কে কাটছে রাত। একসময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা এই জনপদেও এখনো নিশ্চিত হয়নি সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা। রয়েছে নাগরিক সুযোগ-সুবিধার ঘাটতিও।

স্থানীয়দের কাছে এখন সবচেয়ে বড় উদ্বেগের নাম নদীভাঙন। পশুর নদীর অব্যাহত ভাঙনে একের পর এক বসতভিটা বিলীন হচ্ছে। ভিটেমাটি হারিয়ে নতুন করে কোথায় আশ্রয় মিলবে, সেই দুশ্চিন্তায় দিন কাটছে অনেক পরিবারের। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে একসময় মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে কানাইনগরের মতো জনপদ।

নদীভাঙনের পাশাপাশি উপকূলবাসীর নিরাপত্তার অন্যতম বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বেড়িবাঁধের স্থায়িত্ব ও নির্মাণমান। উপকূল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চললেও তা নিয়ে সন্তুষ্ট নন স্থানীয়রা।

তাদের অভিযোগ, কোথাও কোথাও পর্যাপ্ত মাটি ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার না করেই দায়সারাভাবে কাজ করা হয়েছে। বাঁধের ভেতরে বালু ব্যবহারের কারণে জোয়ারের চাপ কিংবা নদীর সামান্য আঘাতেই ধসের আশঙ্কা রয়েছে। ফলে দুর্যোগের সময় এসব বাঁধ কতটা সুরক্ষা দিতে পারবে, তা নিয়ে শঙ্কিত তারা।

স্থানীয়দের দাবি, সাময়িক সংস্কার কিংবা নামমাত্র কাজ দিয়ে উপকূলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজন পরিকল্পিত, বিজ্ঞানসম্মত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ। পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর নদীশাসন, ঝুঁকিপূর্ণ বাঁধের নিয়মিত তদারকি এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কানাইনগরে সুপেয় পানি ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, বাগেরহাট জেলার পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধগুলোর মধ্যে শরণখোলার সাউথখালী এলাকার বাঁধটি ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে প্রায় ২৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ওই বাঁধের বিষয়ে এখনো সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষায় শিখন দক্ষতা বাড়াতে জোর দিচ্ছে সরকার

সিডরের ১৯ বছর পরও উপকূলের মানুষের কাছে দুর্যোগ মানে শুধু একটি অতীত স্মৃতি নয়, বরং প্রতিদিনের বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝুঁকি বাড়ার আশঙ্কার মধ্যে নদীভাঙন ও দুর্বল অবকাঠামো তাদের জীবনকে আরও বিপন্ন করে তুলছে।

স্থানীয়দের প্রত্যাশা, আশ্বাস ও সাময়িক সংস্কারের বৃত্ত থেকে বেরিয়ে সরকার দীর্ঘমেয়াদি ও সমন্বিত উপকূল সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করবে। নিশ্চিত হবে টেকসই বেড়িবাঁধ, কার্যকর নদীশাসন, নিরাপদ পানি ও মানুষের বসবাসের নিশ্চয়তা। তারা আর কোনো দুর্যোগে শেষ আশ্রয়টুকু হারাতে চান না।

ভোরের আকাশ/ইউএম

বাগেরহাট

শেয়ার করুন: