প্রাথমিক শিক্ষায় শিখন দক্ষতা বাড়াতে জোর দিচ্ছে সরকার

দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শিখন দক্ষতা বাড়াতে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-5) বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। এ কর্মসূচির কার্যক্রম পরিচালনার নির্দেশিকা (Program Operation Manual—POM) প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে অংশীজনদের মতামত গ্রহণ করা হচ্ছে।
এ লক্ষ্যে ঢাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) আয়োজিত এক পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল PEDP-5-এর কার্যক্রম পরিচালনার নির্দেশিকা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা। পাশাপাশি প্রাথমিক শিক্ষায় শিখন ঘাটতি পূরণ এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে Learning Enhancement and Acceleration in Primary Education (LEAP-BD) কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন সক্ষমতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
কর্মশালায় PEDP-5-এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সংশ্লিষ্টদের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে।
প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষার্থীদের শিখন দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমের কার্যকর বাস্তবায়নে অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর এ কর্মশালায় গুরুত্ব দেওয়া হয়।
ভোরের আকাশ/জেআ